বাংলা অনুবাদক খুঁজছে ফেসবুক। এজন্য বাংলা ভাষায় অনুবাদে দক্ষ ‘ম্যানেজার’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়া জায়ান্টটি। নিয়োগ করা হবে ফেসবুকের গুরুগ্রাম অথবা সিঙ্গাপুরের অফিসে।
যেসব যোগ্যতা থাকতে হবে:
>আবেদনকারীকে অন্তত তিন বছরের ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও বিভিন্ন ধরনের রিভিউ লেখা ও অনুবাদ ও সম্পাদনার করার কাজ করতে জানতে হবে।
>বাংলা ভাষায় দক্ষ ও ইংরেজি ভাষায় 'Business Proficiency' থাকা আবশ্যক।
> এক্সটারনাল ভেন্ডরদের কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করা, ট্রেনিং দেওয়া ও তাঁদের ম্যানেজ করার অভিজ্ঞতা থাকা প্রয়োজন প্রার্থীর।
> প্রার্থীকে বাংলা সংস্কৃতির ও ট্রেন্ডের সঙ্গে অবগত থাকতে হবে।
>অনুবাদ, ভাষাতত্ত্ব, জ্ঞাপনতত্ত্বে বিএ অথবা সমতুল্য কোন শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
যেসব দায়িত্ব পালন করতে হবে প্রার্থীকে:
>ইংরেজি থেকে বাংলায় বিভিন্ন ধরনের প্রোডাক্টের কন্টেন্ট ও নথি অনুবাদ করতে হবে।
>ভাষাগত ও কার্যকরী সমস্যাগুলিকে নির্ধারণ করতে হবে।
>এক্সটারনাল ভেন্ডর ট্রান্সলেটরদের প্রশিক্ষণ দিতে হবে যাতে তাঁরা সঠিক মানের অনুবাদ করতে পারে।
>দেশের অভ্যন্তরের টিমের সঙ্গে মিলে কাজ করতে হবে এবং বাজার অনুপাতে সঠিক অনুবাদ করতে হবে।
>এছাড়াও অনলাইন ও মোবাইল প্রোডাক্টের স্থানীয়করণ করার অভিজ্ঞতা, কম্পিউটারের সাহায্যে অনুবাদ করার সঙ্গে ও ডিজিটাল মার্কেটিং-এর সঙ্গে অবগত থাকতে হবে প্রার্থীকে।
ফেসবুকের এই নিয়োগবিষয়ক বিস্তারিত তথ্য পাওয়া যাবে
এই লিঙ্কে ক্লিক করে।